সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সাঁথিয়া থানা। ছবি : সংগৃহীত
সাঁথিয়া থানা। ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত ছোট ভাই শাহীন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১ এপ্রিল) ঢাকা নেওয়ার পথে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত শাহীন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীনের পৃথক সংসার। বড় ছেলে বাবুল তার বাবার ভরণপোষণ করতেন। গত শনিবার (২৮ মার্চ) দুপুরে বাবার খাবার খাওয়া নিয়ে বাবুলের সঙ্গে রওশন আলীর কথা-কাটাকাটি হয়। এ সময় ছোট ভাই শাহীন এগিয়ে এসে বড় ভাইকে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি মারধর করেন।

লাঠির আঘাতে শাহীন গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বুধবার রোগীকে নিয়ে ঢাকা যাওয়ার পথে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য বাড়িতে থামলে কিছুক্ষণ পরই শাহীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X