দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাজার নিয়ে ঘরে ফেরা হলো না গৃহবধূর

গৃহবধূ মর্জিনা খাতুনের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
গৃহবধূ মর্জিনা খাতুনের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী এবং মৃত মোবারক হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা। এ সময় তড়াগুনিয়া থেকে মথুরাপুরগামী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাতক মোটরসাইকেল চালকের নাম আলিফ হোসেন (২০) বলে জানা গেছে। তিনি উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে। দুর্ঘটনার পরপরই চালক আলিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X