কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাওরাঞ্চলে বিগত সরকারের অনিয়ম রয়েছে : ডেপুটি স্পিকার

হাওরাঞ্চল পরিদর্শনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলো
হাওরাঞ্চল পরিদর্শনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলো

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, হাওরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিগত সরকারের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে ফসল এবং কৃষকের স্বার্থ ঝুঁকির মুখে পড়েছে। নতুন সরকার মাঠ পর্যায়ে তদারকি চালিয়ে এসব অনিয়মের পুনরাবৃত্তি রোধ করবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের হাওরাঞ্চল সরেজমিনে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, গত ১৫ থেকে ২৫ বছরে হাওরের নদী ও খাল খনন করা হয়নি। বরং বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ এবং খালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অনেক জায়গায় প্রভাবশালী ব্যক্তি মাছ চাষের জন্য খাল বন্ধ করেছে। এই অনিয়মের কারণে ফসল এবং কৃষকের জীবন-জীবিকা ঝুঁকির মুখে রয়েছে। নতুন বাংলাদেশে আমরা এসব অনিয়মের সমাধান নিশ্চিত করব।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যক্রম সম্পর্কে ডেপুটি স্পিকার বলেন, কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা এবং গাফিলতির কারণে পানি নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের দ্রুত এলাকায় এসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফসল এখনও নিরাপদ আছে, তবে আগাম পদক্ষেপ না নিলে ঝুঁকি দেখা দিতে পারে। সরকার, প্রশাসন এবং স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। হাওরের কৃষক ও ফসলের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বে রাখা হবে।

এসময় তিনি কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ ও সমস্যাগুলো শোনেন এবং ফসল রক্ষায় সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X