বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

নিহত শিক্ষার্থী সাইদুল ইসলাম। ছবি : কালবেলা
নিহত শিক্ষার্থী সাইদুল ইসলাম। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) সকালে বুড়িচং পৌরসভার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইদুল ইসলাম। তিনি বুড়িচং পৌরসভার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছোট ছেলে। সাইদুল পূর্ণমতি মনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজ গেট এলাকায় পৌঁছলে একটি বালুবাহী ট্রাক ওয়ালটন শোরুমের সামনে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সেটি আটক করে।

পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাইদুল ইসলাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X