বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে কিশোরের মরদেহ উদ্ধার

সজীব। ছবি : কালবেলা
সজীব। ছবি : কালবেলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পর সজীব (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে সজীবসহ চার বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় সজীব ও তার আরেক বন্ধু নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা অপর দুই বন্ধু একজনকে টেনে তুলতে সক্ষম হলেও সজীব চোখের পলকেই নিখোঁজ হন।

খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও সজীবের সন্ধান না মেলায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল তলব করা হয়। পরে ডুবুরিরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে নদীর গভীর থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব ঢাকায় কাজ করতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা সম্পন্ন করেছিলেন। আজই তার ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু মর্মান্তিক এই মৃত্যুতে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।

বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। স্থানীয়ভাবে উদ্ধার সম্ভব না হওয়ায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘ ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে কিশোরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X