নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

কিশোরের মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে এলাকাবাসী। ছবি : কালবেলা
কিশোরের মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে এলাকাবাসী। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় সৌদি প্রবাসী মিঠু মিয়ার একটি বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুক্রবার বিকেলে ওই বাড়ির সামনে এক কিশোরকে মোবাইল ফোনে রহস্যজনকভাবে কথা বলতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরবর্তীতে তারা বাড়ির ভেতরে গিয়ে কক্ষের মেঝেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা সেখানে উপস্থিত সন্দেহভাজন ওই কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আটক কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X