গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ এএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে ১৫৩২ নতুন সদস্যের যোগদান

সভায় নতুন সদস্যরা। ছবি : কালবেলা
সভায় নতুন সদস্যরা। ছবি : কালবেলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১৫৩২ জন সংগঠনটিতে যোগ দিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) গাজীপুরে আহনাফ কিচেন নামক একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে এনসিপিতে বিভিন্ন পেশার মানুষ যোগদান করছেন। মানুষ এনসিপিকে এদেশের জন্য নিরাপদ মনে করছেন। তারই ধারাবাহিকতায় গাজীপুরে নতুন সদস্যদের মধ্যে ১ হাজার ২৮ জন অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করে এবং বাকিরা সরাসরি ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যুক্ত হয়েছেন।

তিনি জানান, যোগদানকারী সদস্যদের অনেকেই পর্যায়ক্রমে এনসিপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিকশক্তির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হবেন।

এনসিপিতে যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন জানান, তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন।

আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই এনসিপির সঙ্গে যুক্ত হয়েছি।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X