লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে ভারতীয় নাগরিককে আটক 

সীমান্তে স্থানীয়দের উত্তেজনা প্রশমনে কাজ করছে বিজিবি। ছবি : কালবেলা
সীমান্তে স্থানীয়দের উত্তেজনা প্রশমনে কাজ করছে বিজিবি। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজান (২৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ বাংলাদেশিরা ওই সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর নামক সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আর আটক ওই ভারতীয় নাগরিকের নাম শ্রী সাধন বর্মন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৬ এপ্রিল) সকালে মিজানুর সীমান্তের পাশে ভুট্টাক্ষেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​এদিকে বাংলাদেশিকে গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সীমান্তের স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ ধরে নিয়ে আসে। এরপর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে ভয় ও আতংক বিরাজ করছে।

​পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ভারতীয় নাগরিককে বিজিবি সদস্যরা দ্রুত হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল জোরদার করেছে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/এইচআর/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১০

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১১

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১২

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৩

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৪

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৬

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৭

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৮

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৯

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

২০
X