লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। ছবি : সংগৃহীত
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজান নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর নামক সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে মিজানুর সীমান্তের পাশে ভুট্টা ক্ষেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X