সালথা (‎ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

‎ফরিদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শকের ঢল

সালথা উপজেলায় ‎‎দীর্ঘ দেড় দশক পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
সালথা উপজেলায় ‎‎দীর্ঘ দেড় দশক পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ‎‎দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৯টি ঘোড়া। ‎ ‎স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় আশেপাশের গ্রাম ও উপজেলা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন। ‎ ‎প্রথম স্থান অধিকার করে মো. জসিম মোল্লার ঘোড়া। দ্বিতীয় স্থান অর্জন করেন নুরুল ইসলামের ঘোড়া। তৃতীয় স্থান লাভ করে অন্য একটি ঘোড়া। ‎ ‎ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, দীর্ঘদিন পর অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে।

‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এ প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেছি।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদলের নেতা মো. জসিম মোল্লা, মনির কাজীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারিত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১১

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১২

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৩

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৪

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৬

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৭

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৮

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১৯

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

২০
X