পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় মামলা

পলাশবাড়ী থানা, গাইবান্ধা। ছবি : সংগৃহীত
পলাশবাড়ী থানা, গাইবান্ধা। ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে মিরাজ হোসাইন নামের এক কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগীর মা সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মিরাজ হোসাইন মোটরসাইকেলে পেট্রোল নিতে পৌর শহরের সরকার ফিলিং স্টেশনে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে নুনিয়াগাড়ী এলাকায় ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে আপন মিয়া (২০), সৌরব মিয়া (১৯)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে পাশে পানি উন্নয়ন বোর্ডের মাঠে নিয়ে যায়।

সেখানে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে থাকা লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আপন মিয়ার নির্দেশে তারা আরও বেপরোয়া হয়ে মিরাজের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এমনকি গলা টিপে শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

মিরাজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X