সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

দেশীয় অস্ত্র জমা দিলেন ৩ গ্রামের মানুষ, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

স্বেচ্ছায় পুলিশ-প্রশাসনের কাছে জমা দিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ছবি : কালবেলা
স্বেচ্ছায় পুলিশ-প্রশাসনের কাছে জমা দিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের তিনটি গ্রামের ২৫ জন শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নিজেদের ব্যবহৃত ২৩টি দেশীয় অস্ত্র স্বেচ্ছায় পুলিশ-প্রশাসনের কাছে জমা দিয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেশীয় অস্ত্র জমা দেন। পরে অস্ত্র হস্তান্তরকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রশাসন। এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক এবং সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অস্ত্র জমাদানকারীদের সম্মাননা জানিয়ে বক্তারা বলেন, ভয়ভীতি বা শাস্তির মাধ্যমে নয়, বরং সামাজিক স্বীকৃতি ও সম্মানের মাধ্যমে মানুষকে আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল করে তোলা সম্ভব। মাঝারদিয়ার এই উদ্যোগ সেই বিশ্বাসেরই বাস্তব প্রতিফলন।

তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করেছেন। তাদের এই পদক্ষেপ অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

বক্তারা বলেন, অবৈধ অস্ত্র সমাজে সহিংসতা, অপরাধ ও অস্থিরতা বাড়িয়ে তোলে। তাই অস্ত্রমুক্ত ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার এই কার্যক্রম সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক স্বীকৃতি মানুষের আচরণ পরিবর্তনে কার্যকর ভূমিকা পালন করে। অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে সম্মান জানানোর মাধ্যমে প্রশাসন একটি ইতিবাচক, মানবিক ও দূরদর্শী বার্তা দিয়েছে, যা এলাকায় শান্তির পরিবেশকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই শান্তি, সম্প্রীতি ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, মাঝারদিয়া ইউনিয়নের তিনটি গ্রামের ২৫ জন ব্যক্তি এসব অস্ত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১০টি ঢাল ও ১৩টি সড়কি রয়েছে।

তিনি আরও বলেন, এ এলাকায় প্রচুর দেশীয় অস্ত্র রয়েছে। যা আমাদের কাছে জমা পড়েছে, তা খুবই নগণ্য—আমরা জানি। তবুও আমরা শুরু করেছি। ধীরে ধীরে উপজেলার সংঘর্ষপ্রবণ ইউনিয়ন সোনাপুর ও গট্টি এলাকাতেও আমরা এসব অস্ত্র উদ্ধারের আয়োজন করব।

বাবলুর রহমান খান বলেন, মূলত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নির্দেশনায় এ কাজ আমরা করছি। উপজেলা প্রশাসন আমাদের সহযোগিতা করছে। যারা গতকাল অস্ত্র জমা দিয়েছেন, তাদের কারও নামে মামলা নেই।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তারা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রের ব্যবহার সমাজে সহিংসতা, অপরাধ ও অস্থিরতা বাড়ায়। তাই অবৈধ অস্ত্রমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার এই উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১০

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

১১

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

১২

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

১৩

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

১৪

দেশীয় অস্ত্র জমা দিলেন ৩ গ্রামের মানুষ, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

১৫

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১৬

রোনালদোর হতাশার রাতে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল

১৭

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

১৮

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

১৯

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

২০
X