‎ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় ৯৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ফাইল ছবি
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র ৮৭টিতে প্রধান শিক্ষক রয়েছেন। বাকি ৯৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

ফলে এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে, যা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে কোনোভাবে কার্যক্রম চালানো হলেও এতে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা বলেন, ‘প্রধান শিক্ষক থাকা অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই। আমরা সাময়িকভাবে কিছু শিক্ষককে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছি। তবে বিষয়টি নিয়ে মামলা চলমান থাকায় স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। মামলা নিষ্পত্তি হলে আশা করি সমস্যার সমাধান হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষক নিয়োগে অতিরিক্ত ব্যয় বাড়বে— এমন ধারণার কারণেই বিষয়টি দীর্ঘসূত্রতায় পড়েছে। তবে বাস্তবে তারা নিজেদের উদ্যোগেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে, একাধিক শিক্ষকের অভিযোগ— অনেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্থায়ী দায়িত্বপ্রাপ্তদের মতো আচরণ করছেন। শিক্ষা অফিসে সভা বা প্রশাসনিক কাজে অংশ নিতে গিয়ে তারা দিনের বেশিরভাগ সময় বিদ্যালয়ের বাইরে থাকেন, ফলে ওই দিনগুলোতে তাদের নির্ধারিত ক্লাস বন্ধ থাকে।

এক শিক্ষক বলেন, ‘প্রায় প্রতি সপ্তাহেই কয়েক দিন ক্লাস বন্ধ থাকে। এতে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।’

অভিভাবকরাও অভিযোগ করছেন, বিদ্যালয়ে নিয়মিত তদারকির অভাবে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে ‎শৈলকুপা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রধান শিক্ষক সংকট দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে সাময়িকভাবে কার্যক্রম চালানো সম্ভব হলেও এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না।

নিয়মিত তদারকির অভাব, ক্লাস বন্ধ থাকা এবং প্রশাসনিক ব্যস্ততায় শিক্ষকদের অনুপস্থিতি— সব মিলিয়ে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছে। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সংকট নিরসন করা এখন সময়ের দাবি।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১০

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১১

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১২

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৩

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৮

স্বর্ণের আজকের বাজারদর

১৯

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

২০
X