লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টিকটক-ফ্রি ফায়ার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ

নড়াইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
নড়াইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটক ও ফ্রি ফায়ার নিয়ে লাহুড়িয়া গ্রামের এগারোনলী ও ৮৫ পাড়া গ্রামের স্কুলপড়ুয়া কিশোরদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এর জেরে বুধবার (৮ এপ্রিল) সকালে দুই পক্ষের গ্রামবাসী বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X