বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম লজু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (০৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম লজু ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নজরুল ইসলামের ছেলে শিপন মিয়া (২২) বুধবার গভীর রাতে লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিপন মিয়া পলাতক রয়েছেন।

গাবতলী থানার ওসি রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

কালবেলা/এআই/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৩

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৪

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৫

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৬

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৭

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৮

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৯

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

২০
X