মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন, প্রশ্নের মুখে বেরোবি উপাচার্য

ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি : কালবেলা
ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের একটি ল্যাব পুনরায় উদ্বোধন করার ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, আগে উদ্বোধন করা একটি ল্যাব আবারও নতুন করে উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার (৮ এপ্রিল) সকালে ক্যাম্পাসের গ্যারেজ রোডে নবনির্মিত একতলা ভবনে স্থাপিত ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাব’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জুন একই ভবন ও ল্যাবটি তৎকালীন উপাচার্য ড. হাসিবুর রশিদ উদ্বোধন করেছিলেন। সে সময়ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও বর্তমান প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. ফেরদৌস রহমান বলেন, ‘তখন শুধু বিল্ডিং উদ্বোধন করা হয়েছিল, ৪০ লাখ টাকার জিনিপত্র ঢুকাইছি। এখন ল্যাব উদ্বোধন করা হলো। আপনার কাছে যে ইনফরমেশন আছে সেটা মিসইনফরমেশন।’

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ জুন জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইইই বিভাগের ‘মেকানিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাব’ উদ্বোধনের কথা উল্লেখ রয়েছে। ওই পোস্টের ছবিতে তৎকালীন উপাচার্যের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের ল্যাবের ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, নানা অভিযোগ ও সমালোচনার মুখে পড়ে সেগুলো ধামাচাপা দিতে উপাচার্য আগে উদ্বোধন করা একটি ল্যাব পুনরায় উদ্বোধনের মাধ্যমে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে।

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, ল্যাবটি ২০২৪ সালেই উদ্বোধন করা হয়েছিল এবং সেসময় তিনি নিজে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘নানা অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান উপাচার্য ক্রেডিট নিতে আবার উদ্বোধনের নাটক করেছেন। নতুন কোনো উন্নয়নমূলক কার্যক্রম না থাকায় পুরোনো বিষয়কে নতুন করে উপস্থাপন করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X