গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তেল না পেয়ে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।  ছবি : কালবেলা
গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। ছবি : কালবেলা

গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। এতে প্রায় একঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা।

এ সময় মহাসড়কের প্রায় দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের শত শত যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ তা সরবরাহ করছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তেল নিতে আসা চালকরা অবরোধে নামেন।

অবরোধকারীরা বলেন, ‘পাম্পে তেল থাকা সত্ত্বেও আমাদের দেওয়া হচ্ছে না। তেল না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে ফেলা গাছের গুঁড়ি সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তেল সরবরাহ শুরু হলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, ‘জনবল সংকটের কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। পাঁচজন কর্মীর জায়গায় বর্তমানে দুজন কাজ করছিল। অতিরিক্ত কাজের চাপের কারণে তারাও চলে গেছে।’

গোপালগঞ্জ সদর থানার এসআই রেজা জানান, ‘অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তেল সরবরাহও শুরু হয়েছে।’

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X