গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শাশুড়ি হত্যায় ডাকাতির নাটক : পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

বায়ে পুত্রবধূ, মাঝে হত্যার সহযোগী ও ডানে নিহত শাশুড়ি। ছবি : কালবেলা
বায়ে পুত্রবধূ, মাঝে হত্যার সহযোগী ও ডানে নিহত শাশুড়ি। ছবি : কালবেলা

গাজীপুরের সদরে পিরুজালী মধ্যপাড়া এলাকায় শাশুড়িকে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর অভিযোগে পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার অন্য দুই আসামি হলো- উজ্জ্বল হোসেন (৪৬) ও শাহনাজ বেগম (৪৫)।

পুলিশ জানায়, নিহত আছমা আক্তারকে হত্যার ঘটনাটি প্রথমে ডাকাতি বলে প্রচার করা হলেও তদন্তে ভিন্ন চিত্র উঠে আসে। গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনের দিকনির্দেশনায় একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে নিশ্চিত হওয়া যায়, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতের পুত্রবধূ আরিফা আক্তার উর্মী (২২) ও তার সহযোগীরা রাতে আছমা আক্তার ঘুমিয়ে পড়ার পর তার কক্ষে প্রবেশ করে। ঘরে রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির সময় আছমা আক্তার দেখে ফেললে, তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ডাকাতির গল্প তৈরি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুত্রবধূ ডাকাতির দাবি করলেও জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। একপর্যায়ে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

জয়দেবপুর থানার কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা (নং-১২) দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X