সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি, চারদিনেও মিলেনি ৪ জনের খোঁজ

সুন্দরবন। ছবি : সংগৃহীত
সুন্দরবন। ছবি : সংগৃহীত

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত বাকি চারজনের নিখোঁজ মেলেনি।

উদ্ধার চারজন হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। নিখোঁজরা হলেন- শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।

গত সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় আট সদস্য ছিলেন। দুর্ঘটনার পর চারজন ভাসতে ভাসতে মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে এবং যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১০

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১১

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১২

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৩

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৪

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৬

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৭

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৮

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৯

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

২০
X