বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৬ সদর আসনে পুনরায় নির্বাচনের দাবি জামায়াতের

বগুড়ায় জামায়াত আয়োজিত নির্বাচন-পরবর্তী সভায় বক্তব্যে দেন অধ্যক্ষ শাহাবুদ্দিন।  ছবি : কালবেলা
বগুড়ায় জামায়াত আয়োজিত নির্বাচন-পরবর্তী সভায় বক্তব্যে দেন অধ্যক্ষ শাহাবুদ্দিন। ছবি : কালবেলা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন অভিযোগ করে বলেছেন, এই নির্বাচন অতীতের যেকোনো বিতর্কিত নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের কলোনি এলাকার শাহওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াত আয়োজিত নির্বাচন-পরবর্তী এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ‘এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা, এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদের আগাম ব্যালটে সিল দেওয়ার মতো ঘটনায় নির্বাচন পুরোপুরি কলুষিত হয়েছে।’

তিনি দাবি করেন, এসব অনিয়মের কারণে নির্বাচন জনগণের আস্থা হারিয়েছে এবং এটি একটি ‘প্রহসনের নির্বাচন’ হিসেবে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা এই নির্বাচন ঘৃণাভরে বর্জন করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে তফশিল ঘোষণা করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সভায় আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক আবদুল আজিজ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা উপনির্বাচনে ব্যাপক কারচুপি, জাল ভোট এবং ভোটকেন্দ্র দখলের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল এবং দ্রুত নতুন নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X