গোলাপগঞ্জ ( সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আদিবা হোসেন

মনোনয়ন ফরম সংগ্রহ করেন আদিবা হোসেন। ছবি : কালবেলা
মনোনয়ন ফরম সংগ্রহ করেন আদিবা হোসেন। ছবি : কালবেলা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন দেওয়ার প্রথম দিন বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সিলেট -৬ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের লেচু মিয়ার কন্যা বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) তিনি ফরম জমা দিয়েছেন। গতকাল শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সৈয়দা আদিবা হোসেন বলেন, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নারীদের সমস্যা সমাধান এবং তরুণদের কর্মসংস্থান এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। সংরক্ষিত নারী আসনে সুযোগ পেলে কাজের পরিধি আরও সুদীর্ঘ হবে এবং মানুষের পাশে দাঁড়ানো ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে উন্নত বাংলাদেশ গড়ার যে সুবর্ণ সুযোগ এসেছে, সেই সুযোগ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবো।

দলের চেয়ারম্যানের ওপর পূর্ণ আস্থা রেখে বলতে পারি, তিনি সময়োপযোগী সংসদে কার্যকর ভূমিকা রাখতে যোগ্যদেরই বাছাই করবেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৬ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার সর্বত্র অলিগলি চষে বেড়িয়ে ব্যাপক আলোচনায় ছিলেন এ নারী প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলে কাজ করার পাশাপাশি, নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

উচ্চশিক্ষিত ও প্রগতিশীল এই নারী নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব অ্যাডমিনিস্টশনে এমবি সম্পন্ন করা বাবার মতো মানুষের সেবা করার উদ্দীপনা নিয়ে কাজ করছেন। বিএনপির রাজনীতিতে অতি পরিচিত ব্যক্তি হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া রয়েছে। নিজের রাজনৈতিক কর্মতৎপরতায় ইতোমধ্যে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

বিএনপির রাজনীতিতে জড়িত থাকার পাশাপাশি সৈয়দা আদিবা সামাজিক ও শিক্ষানুরাগী হিসেবে ভূমিকা রেখে যাচ্ছেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে তার পরিবারের নামে প্রতিষ্ঠিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও, তিনি সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদানের জন্য কাজ করা ‘ফাউন্ডেশন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের’ উপদেষ্টা ও সুবিধাবঞ্চিত নারীদের সহায়তা দেওয়ার উইমেন্স সাপোর্ট গ্রুপ বিডি এর সাথে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২ মে ভোটের দিন রেখে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপির জন্য ৩৬টি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X