কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

তারিকুল ইসলাম সুমন। ছবি : সংগৃহীত
তারিকুল ইসলাম সুমন। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন। এ লক্ষ্যে সম্প্রতি পল্লবী থানা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে এনপিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুমন।

ঢাকা-১৬ আসনে বিএনপি থেকে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক এবং জামায়াতে ইসলামী থেকে কর্নেল (অব.) আব্দুল বাতেন নির্বাচন করবেন।

এনপিপির নেতারা জানান, তারিকুল ইসলাম সুমন পল্লবী থানার একজন পরিচিত, সৎ ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

এনপিপির প্রার্থী তারিকুল ইসলাম সুমন কালবেলাকে বলেন, ‘ইনশাআল্লাহ ঢাকা-১৬ আসনে জনগণের ভোটে আমি যদি বিজয়ী হই, তাহলে এ আসনে জবাবদিহিতামূলক উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। জনদুর্ভোগ, যানজট নিরসন, পানি ও বিদ্যুতের সমস্যা নিরসন, বস্তিবাসীদের অমানবিক জীবনযাপনসহ সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখব।’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে, এটাই তার এবং তার দল এনপিপির প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X