ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে : পার্থ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ । ছবি : সংগৃহীত
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ । ছবি : সংগৃহীত

জুলাই সনদ ইস্যুতে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের উকিলপাড়ার শান্ত নীড় প্রাঙ্গণে তার বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে, যাতে সরকার ও বিরোধী দলের মধ্যে অপ্রয়োজনীয় মুখোমুখি পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদকে মানি এবং এর প্রতিটি দফাকে সম্মান করি।’

তিনি আরও বলেন, বিরোধী দল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে— যেন সরকার এই সনদ মানে না বা মানবে না। ‘প্রতারণা’ শব্দ ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, এটি অত্যন্ত কঠোর শব্দ এবং এ ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

এর আগে মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দালিব রহমান পার্থ। অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X