কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:২৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। একইসঙ্গে সরকারের বিরুদ্ধে কোনো গঠনমূলক সমালোচনা থাকলে তা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের কর্মপরিধি ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের নির্দিষ্ট আসন থাকলেও নারী সংসদ সদস্যদের সংবিধানে বা আইনে নির্দিষ্ট কোনো আসন নেই। তবে রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে দলীয় অবস্থান থেকে তাদের কাজের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।’

এলাকার উন্নয়নে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি এবং নারী সংসদ সদস্য—উভয়েরই কাজ করার অধিকার রয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘উন্নয়নের বিষয়ে সরকারি নিয়মানুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার উন্নয়নের বিষয়ে আমার সহযোগিতা করার কিছু থাকলে জানাবেন, আমি সরাসরি সহযোগিতা করার চেষ্টা করব।’

পরবর্তীতে সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের সুষম উন্নয়ন এবং বিরোধী দলের প্রতি সরকারের সহযোগিতার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

স্পিকারের নেতৃত্বে অনুষ্ঠিত একটি বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগে সংসদ কীভাবে চলবে সে বিষয়ে কমিটির একটি বৈঠক ছিল। সেখানে বিরোধী দলীয় নেতাও ছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে, ঈদের আগে সরকারের (এলজিইডি) পক্ষ থেকে দেওয়া কিছু সহযোগিতা হয়তো বিরোধী দলীয় অনেক সংসদ সদস্য পাননি। আমি ওই বৈঠক থেকে বেরিয়েই এলজিইডি মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়কেই সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছিলাম, বিরোধী দলীয় কোনো সংসদ সদস্য যদি না পেয়ে থাকেন, তবে যাতে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হয়।’

তারেক রহমান স্পষ্ট করে বলেন, ‘বর্তমান সরকার দেশের সম-উন্নয়নে বিশ্বাস করে। আমরা, সরকারি দলের সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছেন, তাদের এলাকায়ও। আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব।’

সরকারের পক্ষ থেকে উন্নয়ন সহযোগিতা দেওয়ার পরও সরকারি দলের বিরুদ্ধে যেসব অপপ্রচার হয়, সেগুলো বন্ধে বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা হবে কিনা—সাংসদ আনিসুর রহমান এমনটি জানতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার মনে হয় এ বিষয়ে আমাদের আরও অপেক্ষা করতে হবে। সবেমাত্র শুরু হলো, লেট আস ওয়েট অ্যান্ড সি।’

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত, গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে, অবশ্যই সেটি আমরা গ্রহণ করব এবং সেভাবে আমরা পদক্ষেপ নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X