মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

মেহেরপুরে বিতর্কিত প্রকৌশলী জামাল উদ্দিন বদলি

মো. জামাল উদ্দিন। ছবি : সংগৃহীত
মো. জামাল উদ্দিন। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে নানা অভিযোগে আলোচিত মেহেরপুর গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামাল উদ্দিনকে অবশেষে বদলি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, প্রকৌশলী জামাল উদ্দিনকে ঝিনাইদহ গণপূর্ত উপ-বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। একই সঙ্গে বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে রোববার (১৯ এপ্রিল) থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এর আগে, গত ১৪ জানুয়ারি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জামাল উদ্দিনের বিরুদ্ধে প্রভাব খাটানো, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং বদলি বাণিজ্যসহ একাধিক গুরুতর অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে তিনি জেলার গণপূর্ত বিভাগে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠিকাদারি কাজ নিজের নিয়ন্ত্রণে রাখা, ভাউচারে অতিরিক্ত মূল্য দেখিয়ে অর্থ আত্মসাৎ, ঠিকাদারদের বিল থেকে কমিশন আদায় এবং স্বজনদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় অতীতে তার একাধিক বদলি আদেশও বাতিল হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিন দাবি করেছেন, তিনি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং ঠিকাদারি লাইসেন্স সংক্রান্ত বিষয় কেন্দ্রীয়ভাবে অনুমোদিত।

এদিকে মেহেরপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও ঠিকাদাররা বলছেন, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে তার প্রভাব তৈরি হয়েছিল। সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষাপটেই এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X