বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধাওয়া দিয়ে ২৩শ লিটার জ্বালানি তেল জব্দ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

পিকআপের পিছু নিয়ে মজুদের উদ্দেশে নিয়ে যাওয়া ২৩শ লিটার জ্বালানি তেল জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। একই দিন বরিশাল জেলা এনএসআই’র তথ্যের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার মোট তিনটি স্পটে অভিযান চালিয়ে মজুদ করা জ্বালানি ও ভোজ্য তেল এবং এলপি গ্যাস উদ্ধার করে উপজেলা প্রশাসন।

পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল, এলপি গ্যাস সিলিন্ডার এবং ভোজ্য তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এনএসআই’র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বুধবার বিকেলে বরিশাল থেকে মিনি পিকআপে কয়েকটি ড্রামে জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই পিকআপের পিছু নেয় এনএসআই টিম। পরে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় ২৩শ লিটার জ্বালানি তেলসহ পিকআপটি আটক করে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে হস্তান্তর করা হয়। এর মধ্যে ১৬শ লিটার ডিজেল, ৬০০ লিটার পেট্রল এবং একশ লিটার অকটেন ছিল।

অন্যদিকে, একই ইউনিয়নের নতুনহাট এলাকায় বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে এসএ করপোরেশন নামক একটি গোডাউনে অভিযান পরিচালনা করে এনএসআই। এ সময় গোডাউনে অবৈধভাবে মজুদ করা ৪০০ এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। গোডাউনে আরও ১২০০ খালি সিলিন্ডার পাওয়া যায়। এলপিজি মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন স্থানীয় ডিলার আসিফ ইকবাল।

এ ছাড়া একই উপজেলার রহমতপুর ইউনিয়নের এসএম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধবাবে মজুদ করা তিন হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার করে এনএসআই টিম। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানের ডিলার এসএম মাহবুব আলমকে কৃষি বিপণন আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে রাকুদিয়া ডিজেল জমুদের অভিযোগে ডিলার মনির সরদারকে ১০ হাজার এবং নতুন হাটের এলপিজি ডিলার আসিফ ইকবালকে ৫০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

তথ্য নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ‘এনএসআই’ তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে জ্বালানি, ভোজ্য এবং এলপিজি উদ্ধার করা হয়। অভিযানে সহযোগিতা করে স্থানীয় থানা পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X