আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

আলীকদমে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৬ শিশু

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত মোট ছয় শিশু আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় স্থানীয় অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দুর্গম কুরুকপাতা এলাকায় চারজন এবং উপজেলা সদর এলাকায় দুজন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত শিশুদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, এলাকাটিতে হামের প্রকোপের বিষয়টি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়েছে। বর্তমানে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, আক্রান্ত ছয়জনকেই আমাদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্গম কুরুকপাতা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা সেখানে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান ও আক্রান্তদের শনাক্তের কাজ করছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. হানিফ আরও বলেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অভিভাবকদের প্রতি অনুরোধ, নির্ধারিত সময়ে শিশুদের সব ডোজের টিকা সম্পন্ন করুন এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X