গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধ, ছেলের ধাক্কায় প্রাণ গেল মায়ের

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের ধাক্কায় এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
জমি নিয়ে বিরোধের জেরে ছেলের ধাক্কায় এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

গোপালগঞ্জ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ছেলের ধাক্কায় রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নুরুল গাজী পলাতক রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এই জমি দান করাকে কেন্দ্র করে ছেলে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বুধবার রাতে এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ঝগড়া শুরু হয়। বিবাদ থামাতে বৃদ্ধা রহিমা বেগম এগিয়ে গেলে উত্তেজিত ছেলে নুরুল গাজী তাকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে আছড়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জিলানী জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ঘটনার পর থেকেই অভিযুক্ত নুরুল গাজী আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X