109Array ( [0] => 109 [1] => 76 )
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিহত মামুনুর রশিদ জুয়েল। ছবি : কালবেলা
নিহত মামুনুর রশিদ জুয়েল। ছবি : কালবেলা

রাজশাহীতে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ জুয়েল (৪৮) কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি করে। অভিযোগ রয়েছে, নেশার জন্য টাকা না পেয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রেখেছিল। পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X