মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শিশু আতিকা হত্যা, প্রধান আসামি নাঈম গ্রেপ্তার

গ্রেপ্তার নাঈম। ছবি : কালবেলা
গ্রেপ্তার নাঈম। ছবি : কালবেলা

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি ইকরাম হোসেন। হত্যার ঘটনায় এদিন নিহত শিশুর মা আরিফা আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে একইদিনে শিশু আতিকাসহ তিন হত্যাকান্ডের ঘটনার মুল অভিযুক্ত কিশোর নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আতিকার কানের দুল। গ্রেপ্তার হয়েছেন স্বর্নের দোকানদার নিত্য কর্মকার।

মামলায় এক নম্বর আসামি নাঈম ছাড়া অন্য ৪ আসামিরা হলেন- নাঈমের বাবা পান্নু মিয়া (৪৫), তার চাচা ফজলু মিয়া (৩০), ভাই নাজমুল হোসেন (২৪) ও একই গ্রামের মো. রনি (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। পরে গতকাল শুক্রবার তার মরদেহ পাওয়া যায় বাড়ির কাছের একটি ভুট্টা ক্ষেতে। এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নাঈমের বাবা ও চাচাকে গণপিটুনি দিলে তারা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নিহত শিশু আতিকা এবং পান্নু ও ফজলুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় শিশু আতিকার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে বনপারিল কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়। পরের দিন শনিবার দুপুরে গনপিটুনিতে নিহত দুই ভাই পান্নু ও ফজলুর লাশ হস্তান্তর করা হয়। শনিবার বিকেলে একই কবরস্থানে শিশুর কবরের পাশেই তাদের দাফন সম্পন্ন হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নবাবগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাড়ারিয়া বাজার থেকে নিহত আতিকার কানের দুল উদ্ধার করা হয়। স্বর্ণের দোকানদার নিত্য কর্মকার ৯ হাজার টাকা দিয়ে ওই কানের দুল কিনেছিল। চোরাই স্বর্ন ক্রয়ের ঘটনায় দোকানদার নিত্যা কর্মকারকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, নাঈমকে জিজ্ঞাসাবাদ শেষে কিশোর আদালতে তোলা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেছে যে- সে আতিকার কানের দুল নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে। সেই সঙ্গে গণপিটুনিতে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X