গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গৌরীপুর জংশনে আটকা ঢাকাগামী বলাকা

ভেঙে যাওয়া রেললাইনের পাত। ছবি : কালবেলা
ভেঙে যাওয়া রেললাইনের পাত। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন আটকা পড়ে আছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশনের এক নম্বর রেল লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে এক নম্বর রেললাইনের পাত ভেঙে যায়। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই জংশনের হকাররা রেললাইনের পাত ভেঙে যাওয়ার বিষয়টি দেখে দ্রুত গৌরীপুর জংশনের রেলওয়ে কর্তৃপক্ষকে জানায়। এরপর স্টেশন দুর্ঘটনা এড়াতে ট্রেনটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। এতে করে ট্রেনের শত শত যাত্রী স্টেশনে আটকা পড়ে।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি গৌরীপুর জংশনে যাত্রাবিরতিকালে রেললাইনের পাত ভেঙে যায়। এরপর থেকে ট্রেনটি জংশনে আটকা পড়ে আছে। দ্রুত রেললাইন মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। রেলাইন মেরামত কাজ শেষে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে স্টেশনের অন্যান্য রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১০

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১১

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১২

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৩

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৪

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৫

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৬

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৭

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৯

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

২০
X