বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল

কীটনাশকের দোকান থেকে ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ। ছবি : কালবেলা
কীটনাশকের দোকান থেকে ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জে সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে মজুত করা দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আগরপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার আগরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এ সময় মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামের দোকানে দুই হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়। পরে জব্দকৃত ২ হাজার লিটার ডিজেল ও অকটেন সরকার নির্ধারিত দামে ২ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি, অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং বেশি দামে বিক্রি করার অপরাধে কীটনাশক ব্যবসায়ী, মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে মোবাইল কোর্টে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, অবৈধভাবে জব্দ জ্বালানি তেল স্থানীয় ট্রলার, ট্র্যাক্টর, স্পিডবোট, মাহেন্দ্র এবং মোটরসাইকেল চালকদের নিকট নিলামে বিক্রি করা হয়েছে। এর মধ্যে ১৪শ লিটার ডিজেল এক লাখ ৬১ হাজার এবং ৬০০ লিটার অকটেন ৮৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া জরিমানার ১০ হাজার টাকাও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এনএসআই'র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তাদের গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণে জানতে পারেন, নুরুল ইসলাম নিজের সার ও কীটনাশকের দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে সরকার নির্ধারিত দামের থেকেও ৫০-৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছেন। এর ধারাবাহিকতায় বরিশাল নগরীর পোর্ট রোড এসএম ট্রেডার্সের নামে মেঘনা অয়েল ডিপো হতে জ্বালানি তেল সংগ্রহ করে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশে বাবুগঞ্জের আগরপুর বাজারের নিজ দোকানে নিয়ে যান নুরুল ইসলাম। গোয়েন্দারা ওই তেলের গাড়ি অনুসরণ করে আগরপুর বাজারে এসে দেখতে পান, তাদের নিজ মালিকানাধীন মোট ৫টি দোকান ও দুটি গোডাউন রয়েছে। এসব দোকানে তেল মজুত করতেন তিনি।

অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রশাসন ও আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X