ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে চারতলা থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহ সদর থানা। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ সদর থানা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে একটি ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মতিয়ার রহমান মৌলভীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়ব আলী পোস্ট অফিস মোড়ে একটি পাঁচতলা ভবনের চার তলার বাইরের দিকে রঙের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ভবনের দেয়াল ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে তার শরীরের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা থেকে সরাসরি নিচের সড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, তৈয়ব আলীকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং উঁচু থেকে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X