কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, চার মাসে আক্রান্ত ১২শ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

কুমিল্লায় হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ এই রোগে আক্রান্ত হয়ে হোসাইন নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৫ জন শিশুর মৃত্যু হলো।

নিহত শিশু হোসাইন কুমিল্লার মুরাদনগর উপজেলার শাহপরান এলাকার বাসিন্দা। গত ১৪ এপ্রিল রাতে জ্বর ও কাশির তীব্র উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা পাঁচদিন চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি মনে হলেও আজ সকালে হঠাৎ তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চার মাসে কুমিল্লাজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। এই সময়ের মধ্যে প্রায় ১ হাজার ২০০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫০ জনের শরীরে মেডিকেল টিম নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত করেছে।

আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়। এর আগে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই এক শিশু মারা গিয়েছিল। সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত ৫ শিশুর প্রাণহানি ঘটেছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে যথাযথ চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X