বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:২৯ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিরীহ ব্যক্তিকে আটকে ঘুষ দাবির অভিযোগে এসআই ক্লোজড

ফুলবাড়ী থানার এসআই আইয়ুব আলী। ছবি : সংগৃহীত
ফুলবাড়ী থানার এসআই আইয়ুব আলী। ছবি : সংগৃহীত

ওয়ারেন্টভুক্ত আসামি না হলেও এক ব্যক্তিকে আটক করে মোটা অংকের ঘুষ দাবির অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার এসআই আইয়ুব আলীকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। জানা গেছে, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মৃত গমির উদ্দিনের ছেলে মজিদুল হকের (৫০) সঙ্গে একই এলাকার বছির উদ্দিনের জমিজমা নিয়ে ঝগড়া বিবাদ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন বছির উদ্দিন। বছির উদ্দিনের অভিযোগে মামলা রেকর্ড না করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিরোধ মীমাংসার সিদ্ধান্ত হয়। কিন্তু তদন্তকারী কর্মকর্তা এসআই আইয়ুব আলী ওই অভিযোগের অজুহাতে বিভিন্ন সময় বিবাদীকে হয়রানিসহ উৎকোচ দাবি করেন। উৎকোচ না পেয়ে গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এসআই আইয়ুব মজিদুল হককে তার বাড়ি থেকে তুলে এনে থানার একটি কক্ষে আটক করে রাখেন। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য মজিদুলের পরিবার এবং ওই এলাকার জনপ্রতিনিধি লায়লা বেগমের কাছে ১ লাখ টাকা দাবি করেন। মজিদুলের পরিবার বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারকে অবগত করলে তিনি ফুলবাড়ী থানায় গিয়ে উৎকোচ দাবির প্রতিবাদ জানান। এ সময় অভিযুক্ত এসআই আইয়ুব আলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য লায়লা বেগম জানান, এসআই আইয়ুব আমার কাছ থেকে ইতিপূর্বে মজিদুলের নামে মামলা হবে না বলে ৬ হাজার টাকা কৌশলে উৎকোচ নেন। আবার থানায় মামলা মীমাংসার কথা বলে প্রকাশ্যেই ১ লাখ টাকা দাবি করেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অন্যায়ভাবে মজিদুল হককে এসআই আইয়ুব থানায় এনে আটক করে রাখেন। বিষয়টি কুড়িগ্রামের পুলিশ সুপার জানার পর আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় এবং এসআই আইয়ুবকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই এসআই আইয়ুবকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, ক্ষমতার অপব্যবহার করে একজন গরিব অসহায় মানুষকে কোনো কারণ ছাড়াই থানার একটি রুমে আটক করে রাখা হয়েছে এবং আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। আমি বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X