বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেলে না পড়েও দিতেন চিকিৎসা, ‘ভুয়া ডাক্তার’ আটক

আমির হোসেন খান। ছবি: সংগৃহীত
আমির হোসেন খান। ছবি: সংগৃহীত

মেডিকেলে কখনো পড়াশোনা না করেও নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আমির হোসেন খান নামে এক ব্যক্তিকে আটক করে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় (তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে ‘আল-আমিন ফার্মেসি’ নামে একটি দোকানে সাইনবোর্ড টানিয়ে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার কোনো চিকিৎসা সনদ বা নিবন্ধন নেই এবং তিনি কখনো মেডিকেলে পড়াশোনাও করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, একজন ব্যক্তি ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X