শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে লোডশেডিং-তেল সংকটে জনজীবনে দুর্ভোগ, পর্যটনে ধস

শ্রীমঙ্গলের একটি চা বাগান। ছবি : সংগৃহীত
শ্রীমঙ্গলের একটি চা বাগান। ছবি : সংগৃহীত

শ্রীমঙ্গলে লোডশেডিং ব্যাপক আকার ধারণ করেছে। একইসঙ্গে চাহিদা অনুপাতে তেল সরবরাহ না থাকায় জনজীবন এবং পর্যটন শিল্পে স্থবিরতা দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে দিন এবং গভীর রাত পর্যন্ত ৫ থেকে ৬ ঘণ্টার দীর্ঘ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এখানকার জনজীবন, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন উপজেলায় আসা দেশি এবং আন্তর্জাতিক পর্যটকদের নিরবছিন্ন সেবা দিতে পারছেন না পর্যটন শিল্প সংশ্লিষ্ট হোটেল, রিসোর্ট, কটেজ, গেস্ট হাউস ব্যবসায়ীরা। সে সঙ্গে চাহিদা অনুপাতে তেল সরবরাহ না থাকায় রাত গভীরে প্রচণ্ড গরমে পর্যটকদের জেনারেটরের মাধ্যমে সেবা প্রদান সম্ভব হচ্ছে না।

শহরজুড়ে প্রচণ্ড যানজট এবং ভেঙেপড়া ট্রাফিক ব্যবস্থাও জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার টেবিলে যখন নিরবচ্ছিন্ন মনোযোগ থাকার কথা তখন ভয়াবহ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের মনযোগ বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত। জনসাধারণের কষ্টের মধ্যেই একশ্রেণির ব্যবসায়ী বিদ্যুতের বিকল্প ব্যবস্থা আইপিএস এবং ব্যাটারির দাম বাড়িয়েছেন কয়েকগুণ।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার শতাধিক হোটেল-রিসোর্টের আগাম বুকিং বাতিল করেছেন অনেক পর্যটক। সে সঙ্গে যারা এসেছেন প্রচণ্ড গরমে বিদ্যুৎ ভোগান্তির কারণে তিন দিনের বুকিং থাকার পরও একদিন থেকেই চলে যাচ্ছেন। এতে করে যেমন লোকসান হচ্ছে পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সে সঙ্গে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব।

শ্রীমঙ্গল রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনারের সাধারণ সম্পাদক তারেকুর রহমান বলেন, আমাদের অসংখ্য বুকিং ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে। গরমের সঙ্গে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতে রাস্তার বেহাল দশায় পর্যটকরা এখানে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। আমাদের রাধানগর এলাকায় অসংখ্য কটেজ, গেস্ট হাউস বিদ্যুতের কারণে গেস্ট নিতে পারছে না। এখানে প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফলে পর্যটকদের সেবা প্রদান মারাত্মক আকারে ব্যাহত হচ্ছে।

শ্রীমঙ্গল চামুং রেস্টুরেন্টের পরিচালক পংকজ ভট্টাচার্য জানান, আমাদের রেস্টুরেন্টে প্রতিদিন গড়ে ২শ থেকে ৩শ পর্যটককে সেবা দিয়ে থাকি। কিন্তু দেশের এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এখানে পর্যটকের সংখ্য অর্ধেকেরও কম নেমে গেছে। এতে করে প্রতিষ্ঠানের খরচ নির্বাহ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ জানান, আমাদের পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংকট এখন চরমে। একদিকে বিদ্যুৎ বিপর্যয় অন্যদিকে তেল সংকট। আমরা এখানে আসা পর্যটকদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না। এতে করে আমাদের যেমন লোকসান হচ্ছে, সে সঙ্গে এই খাতের হাজারো মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে যদি দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না করা হয় তাহলে দেশের পর্যটন শিল্পের ব্যবসায়ীদের চরম দুর্দশায় পড়তে হবে। এই খাতের সরকারের রাজস্ব আদায়ে ও ভাটা পড়বে।

শ্রীমঙ্গল পল্লীবিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস কালবেলাকে বলেন, মৌলভীবাজার জেলায় বিদ্যুতের গ্রাহক ৫ লাখ এবং শ্রীমঙ্গল উপজেলায় ৮৩ হাজার। আমাদের সর্বোচ্চ ডিমান্ড নির্ভর করে লোড চাহিদার ওপর, এটা টাইম টু টাইম ভ্যারি করে। দেখা গেছে, এখন ডিমান্ড হাই, আবার আধাঘন্টা পরে ডিমান্ড কমে গেল। এখন লোডশেডিং আছে, আবার আধাঘণ্টা পর লোডশেডিং উইথড্র হয়ে গেল। বিদ্যুৎ বিতরণ সিস্টেম এরকম।

তিনি বলেন, এ বছর আমাদের গরম এখনো ঠিকভাবে পড়েনি। এখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ ডিমান্ড উঠেছে একদিনে ১০৫ মেগাওয়াট, সেখানে আমরা ৭৬ মেগাওয়াট পর্যন্ত লোড পেয়েছি। ফলে গড়ে বিগত ২৪ ঘণ্টায় আমাদের ১৫ থেকে ২০ পার্সেন্ট লোডশেডিং থাকছে। এ বছর গরম বাড়লে চাহিদা ১২৫ মেগাওয়াট পর্যন্ত যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে তেলচালিত কেন্দ্রগুলো সচল রাখার চেষ্টা রয়েছে। এ ভোগান্তিটা আশা করছি অচিরেই কেটে যাবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X