বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ইউএনওর

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : সংগৃহীত
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : সংগৃহীত

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এক বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাত থেকে ওই নারীকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, তিন থেকে চার দিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান করছিলেন অজ্ঞাত ওই নারী। তবে বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধারের পরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, নারীটি সাত মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ইউএনওর মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাতে ওই নারীকে দেখতে পাই। তাকে অসুস্থ মনে হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব।

তিনি আরও বলেন, নারীটি বাকপ্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় জানা যায়নি। তবে তার পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X