মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বার রহস্যজনক মৃত্যু, হাসপাতাল থেকে লাশ নিয়ে পালানোর চেষ্টা

বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে ইসমত আরা (২৩) নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় এবং হাসপাতাল থেকে তড়িঘড়ি করে লাশ সরিয়ে নেওয়ার চেষ্টায় বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

নিহত ইসমত আরা ওই এলাকার সাবেক প্রবাসী নুর ইসলামের স্ত্রী এবং মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ি নামাপাড়া এলাকার ইউনুস আলীর মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে ইসমত আরার সঙ্গে নুর ইসলামের বিয়ে হয়। ইসমতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী নুর ইসলাম তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি ইসমত আরা পেটের ব্যথায় ভুগছিলেন, কিন্তু বারবার বলার পরেও স্বামী তার চিকিৎসার বিষয়ে কোনো গুরুত্ব দেননি। এই অবহেলার জেরে অভিমান করে বুধবার সকালে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে দাবি করা হচ্ছে।

গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে তারা চিকিৎসকের কাছে ফাঁসের বিষয়টি গোপন করে ‘পেটে ব্যথার’ কথা বলেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন এবং গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেওয়ার উদ্যোগ নেন। পুলিশের নাম শুনেই স্বামী ও স্বজনরা দ্রুত হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বাড়ি চলে যান। পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেজাবীন রশিদ তিন্নী জানান, নিহতের গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী নুর ইসলাম পলাতক রয়েছেন, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X