কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতাদের দরজায় ধরনা দেবেন না, শিক্ষকদের ডেপুটি স্পিকার 

মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল । ছবি : কালবেলা
মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল । ছবি : কালবেলা

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের দলীয় প্রভাবমুক্ত থেকে পেশাগত মর্যাদা রক্ষা করতে হবে। শিক্ষকরা কোনো দলের কর্মী নন—তারা জাতি গঠনের কারিগর। তাই কোনো নেতার দরজায় ধরনা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সম্মানে থাকুন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে সম্মান নিজে থেকেই আসে। নিজেদের মর্যাদা বজায় রাখলে মানুষ আপনাদের কাছে আসবে—আপনাদের কারও কাছে যেতে হবে না।’

তিনি বলেন, বিগত বছরগুলোতে সমাজের বিভিন্ন স্তরে নৈতিকতার অবক্ষয় লক্ষ্য করা গেছে। প্রভাবশালীদের খুশি করতে গিয়ে অনেকেই নিজেদের পেশাগত অবস্থান দুর্বল করেছেন। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠা করার।

শিক্ষকদের সতর্ক করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বরদাশত করা হবে না। ‘যারা আইন মেনে চলবে, তাদের পাশে আমরা আছি—আর যারা নয়, তাদের জন্য আইনই যথেষ্ট।’

সভায় ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X