কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য বেতনের ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা ডেপুটি স্পিকারের 

কলমান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা
কলমান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়া কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একটি বিদ্যালয়ে আইপিএস স্থাপনের জন্য নিজের এক মাসের বেতন থেকে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের চলমান সমস্যার চিত্র সরাসরি দেখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বিদ্যুৎ সমস্যার কারণে পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি তার কাছে তুলে ধরলে এ ঘোষণা দেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী দুই শিফটে এখানে পড়াশোনা করছে। কিন্তু সম্প্রতি তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শ্রেণিকক্ষে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

ডেপুটি স্পিকারের উপস্থিতিতে অভিভাবকরা নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের দাবি জানান। তাদের কথা শোনার পর ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতন থেকে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

তার এই ঘোষণায় উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি তৈরি হয়। তারা করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X