মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায়ীদের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫

হামলার প্রতীকী ছবি।
হামলার প্রতীকী ছবি।

মাদক বেচাকেনায় বাধা ও আটক মাদক ব্যবসায়ীদের পুলিশে হস্তান্তরের চেষ্টাকালে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন ছাত্রদল নেতাসহ ৫ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার পাঁচঘড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ৯ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আশরাফুল আরেফীন নিরব জানান, পাঁচঘড়িয়াকান্দি গ্রামে দীর্ঘ দিন ধরে মাদক বেচাকেনা চলছে। মাদক প্রতিরোধে গত সপ্তাহে তারা এলাকায় বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন, টিটুসহ ৪ জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের পুলিশে দেওয়ার জন্য থানায় নেওয়ার পথে চেষ্টকালে স্থানীয় জীবন কমিশনারের ভাই শিপু, নুরুদ্দিন, জুয়েল, আসলাম, মাইজ্জা, শুভ, লিটন সজীবসহ ১০-১৫ জন তাদের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় কবীর চৌধুরী নামে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং মাথায় রড দিয়ে পিটিয়ে আহত করে।

আহত কবীর চৌধুরী জানান, মাদক ব্যবসায়ীরা আমাকে হত্যাচেষ্টা করে।

এ বিষয়ে জীবন কমিশনার জানান, মাদক নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব মারামারি হয়। এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে আটকদের পুলিশ ডেকে এনে হস্তান্তর করা উচিত ছিল। তার ভাই শিপু কোনো মাদক ব্যবসায়ী নন এবং শিপু মারামারি বন্ধ করতে গিয়েছিল বলে তিনি দাবি করেন।

এদিকে, এ ঘটনায় ছাত্রদল নেতা আশরাফুল আরেফীন নিরব বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X