কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বুলেট বৈরাগী হত্যা : ৪ ছিনতাইকারীর জবানবন্দি, একজনের রিমান্ড মঞ্জুর

বুলেট বৈরাগী। ছবি : সংগৃহীত
বুলেট বৈরাগী। ছবি : সংগৃহীত

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (২৭) হত্যাকাণ্ডে জড়িত চার ছিনতাইকারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন। এ ঘটনায় গ্রেপ্তার অপর এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে কুমিল্লা আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক টিটু কুমার নাথ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদনও করা হয়। আদালতের ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং বাকি চারজন আদালতে জবানবন্দি দিচ্ছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কুমিল্লা সদরের আমড়াতলী এলাকার ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। তাদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এবং অন্যজন সিএনজি চালক।

র‌্যাব জানায়, তারা একটি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য এবং আগে থেকেই রেলওয়ে ডাকাতি মামলার আসামি। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেট বৈরাগীকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে বুলেট বৈরাগী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এতে আগে থেকেই যাত্রী সেজে অবস্থান করছিল ছিনতাইকারীরা। পরে তারা ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন, ব্যাগ, ক্যামেরা ও জুতা ছিনিয়ে নেয় এবং চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি হাড়াতলী এলাকায় আইরিশ হিল হোটেলের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার পেছনে গুরুতর আঘাত ও মুখমণ্ডলে রক্তাক্ত চিহ্ন ছিল।

পরে রোববার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। প্রথমে কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিবিরবাজার এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বুড়িচং থানার এরশাদ ডিগ্রি কলেজের সামনে থেকে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ ও চালককে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএসের নন-ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি বাবা-মা, স্ত্রী ও এক বছর বয়সী সন্তানকে নিয়ে কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন। তিনি ছিলেন তার মা-বাবার একমাত্র সন্তান।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের মা নীলিমা বৈরাগী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

কালবেলা/এমএ/এসওআর/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধীদলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১০

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১২

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৩

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৪

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৫

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৬

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১৮

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

২০
X