আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ গেল ইজিবাইক চালকের

আইয়ুব আলী। ছবি : কালবেলা
আইয়ুব আলী। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক হারানো চালক মো. আইয়ুব আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার আটদিন পর সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আইয়ুব আলী উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মৃত আবদুস ছত্তারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার পরৈকোড়া ছত্তারহাট বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আইয়ুব আলী। পথিমধ্যে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে চেতনানাশক খাইয়ে অচেতন করে ফেলে। এরপর চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা মোহাম্মদ শওকত জানান, যাত্রীবেশী ছিনতাইকারীরা তার চাচাকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

উল্লেখ্য, দুই বছর আগেও একই এলাকায় মো. শহীদুল্লাহ্ নামে অপর এক ব্যক্তি একইভাবে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X