কালবেলা প্রতিবেদক, ফেনী
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

টেন্ডার ছাড়াই লাখ টাকার গাছ কেটে নিলেন প্রভাবশালীরা

সড়কের দুই পাশের গাছ কেটে নিচ্ছেন প্রভাবশালীরা। ছবি : কালবেলা
সড়কের দুই পাশের গাছ কেটে নিচ্ছেন প্রভাবশালীরা। ছবি : কালবেলা

ফেনী সদরে লেমুয়া-মমতাজ মিয়া সড়কের দুই পাশের গাছ টেন্ডার ছাড়াই কেটে নেয় স্থানীয় প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো ২০০৩ সালে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ বৃক্ষরোপণের মাধ্যমে লাগিয়েছে।

স্থানীয়রা জানায়, লেমুয়া ব্রিজ থেকে মমতাজ মিয়া হয়ে ধলিয়া পর্যন্ত সড়কটি সম্প্রসারণ করার জন্য সম্প্রতি ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি উদ্বোধন করেন।

উদ্বোধন করার পর কোনো প্রকার টেন্ডার ছাড়াই গাছগুলো কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যায় সৈয়দ কামরুল ইসলাম, পিংকু, আবদুল কাদের, আজিজুল হক ভেন্ডর ও মফিজুল হকের বিরুদ্ধে।

রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ সভাপতি শামছুদ্দীন চৌধুরী মানিক জানান, গাছগুলো লাগিয়েছেন তারা। কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়া গাছ কেটে নেওয়া দুঃখজনক ঘটনা।

রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের কোষাধ্যক্ষ নিজাম উদ্দীন জানান, ২০০৩ সালে বৃক্ষরোপণের মাধ্যমে তারা গাছগুলো লাগান। অথচ কে বা কারা লাখ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাচ্ছে।

লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী জানান, ব্যক্তি মালিকানা গাছ দাবি করে গাছগুলো কেটে নিচ্ছে বলে তিনি খবর পেয়েছেন।

লেমুয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নান্টু কুমার দাস জানান, জায়গাটি আমাদের। গাছ কাটা সম্পর্কে আমরা অবগত নয়। স্থানীয়রা জানায় আপনাদের গাছ কাটবে না। কিন্তু রোববার সকালে এসে দেখি সব গাছ কাটে ফেলেছে।

লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফেরদৌস আহমেদ কৌরেশী জানান, এলাকার কিছু সংখ্যক অসাধু ব্যক্তি টেন্ডার ছাড়া গাছগুলো কেটে নিচ্ছে। তিনি জানান, বন বিভাগ, এলজিইডি ও ইউনিয়ন পরিষদ গাছ কাটার বিষয়ে জানে না।

সামাজিক বন বিভাগের ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, লেমুয়া অথবা ধলিয়াতে রাস্তার পাশে গাছ কাটা নিয়ে আমাদের দপ্তর থেকে কোন টেন্ডার হয়নি। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

লেমুয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক জসিম উদ্দিন জানান, কে বা কারা গাছ কেটে নিচ্ছে তা আমাদের জানা নেই। আমরা গাছগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী দ্বীপ্ত দাস গুপ্ত জানান, টেন্ডার হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে গাছ কেটে নিচ্ছে এমন খবর পেয়ে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাহেদা ইসলাম বলেন, আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গার গাছ কেটে নিয়ে যাচ্ছে। গাছগুলো কোন দপ্তর টেন্ডার দিয়েছে তা আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও নিশ্চিত হতে পারিনি।

কালবেলা/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১০

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১১

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১২

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৩

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৪

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৫

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৭

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৮

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৯

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

২০
X