সাভার প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে আগুনে পুড়ল ৮ ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা

ছবি : কালবেলা।
ছবি : কালবেলা।

সাভার উপজেলার শাহীবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির অন্তত ৮টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় ঘরগুলোর ভাড়াটিয়া ও মালিকদের সব মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে করে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে একাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

লায়ন খোরশেদ আলম বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে আমরা পাশে আছি এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।

এ ঘটনায় তার এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। ঘটনাস্থলে বিএনপি নেতা ইউনুস খান, ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X