মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি ফেরা হলো না নুসরাতের

আবিরা জাহান নুসরাত। ছবি : কালবেলা
আবিরা জাহান নুসরাত। ছবি : কালবেলা

চট্টগ্রামের মীরসরাইয়ে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত (৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। একই এলাকার উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এসময় মহাসড়ক পার হওয়ার সময় জোনাকি পরিবহনের বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড. শারমিন কালবেলাকে বলেন, দুপুর ১টার দিকে নুসরাত নামে এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরিক্ষা শেষে দেখা যায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শরিফুজ্জামান ভূইয়া কালবেলাকে বলেন, মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল নেওয়ার পথে মারা গেছে শুনেছি। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X