বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ার সেই মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ

বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

দেড় যুগের বেশি সময় ধরে বঞ্চিত হয়ে পড়ে থাকা বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মসজিদটির উন্নয়নের কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মীর শাহে আলম ৪ মে বগুড়ায় সফরে এসে বরাদ্দের এ তথ্য জানান।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পট-পরিবর্তনে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নির্মাণকাজও সম্পন্ন করা হয়নি। রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় মসজিদটিতে আর কোনো উন্নয়ন কাজ করা হয়নি।

এতদিন মুসল্লিরা নির্মাণাধীন অবস্থায় নামাজ আদায় করে আসছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় পরিচালনা কমিটির সদস্যরা ধীরে ধীরে এর পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন।

এর আগে, চলতি বছরের ২০ এপ্রিল বগুড়া সফরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তার নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের বেহাল অবস্থা তাকে ব্যথিত করে। তিনি এই মসজিদের উন্নয়নে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। এরই ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

মসজিদ কমিটির সদস্য ও ফল ব্যবসায়ী মাহমুদ শরীফ বলেন, বিগত সরকারগুলো এই মসজিদটির দিকে নজর দেননি। র্দীঘদিনের অবহেলা বঞ্চনার শিকার মসজিদটি এবার আধুনিকায়ন হবে। হাজারো মুসল্লি তাতে উপকৃত হবে।

কালবেলা/এমএ/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১০

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১১

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১২

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৩

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১৪

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৫

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৬

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১৭

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৮

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

১৯

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

২০
X