রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গণসংহতি আন্দোলনে এনসিপির নেতাকর্মীসহ শতাধিক মানুষের যোগদান

রাঙামাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এনসিপি থেকে পদত্যাগ করা নেতাকর্মীরা গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন। ছবি : কালবেলা
রাঙামাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এনসিপি থেকে পদত্যাগ করা নেতাকর্মীরা গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন। ছবি : কালবেলা

রাঙামাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এনসিপি থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের আশিকা কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই রাজনৈতিক দলে শামিল হন।

যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। রাঙামাটি জেলা গণসংহতি আন্দোলনের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, মনির উদ্দিন পাপ্পু, শহীদ শিমুল ও উবা থোয়াই মারমাসহ স্থানীয় নেতারা।

যোগদানকারীদের তালিকায় উল্লেখযোগ্য হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলা শাখার সদ্য পদত্যাগকারী প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা এবং যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। এছাড়াও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এই দলে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাউকে বাদ দিয়ে বৈষম্যহীন দেশ গড়া সম্ভব নয়। পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ দীর্ঘ সময় ধরে তাদের কাঙ্ক্ষিত অধিকার থেকে বঞ্চিত। অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এনসিপি থেকে পদত্যাগ করা উজ্জ্বল চাকমা তার বক্তব্যে জানান, এনসিপি যে আদর্শিক পথের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তা থেকে বিচ্যুত হয়েছে। ওই দলের মাধ্যমে সাম্যের দেশ গঠন সম্ভব নয় বলেই আমরা গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X