বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:১৮ এএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

হামের প্রকোপ : বগুড়ায় আরও দুই শিশুর মৃত্যু

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণহানি ঘটেছে। বুধবার (৬ মে) থেকে বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার মধ্যে সাফায়ান ও সাইফান নামের দুই শিশু মারা যায়। এ নিয়ে জেলায় হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হলো। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মৃত দুই শিশুর মধ্যে একজন বগুড়া সদরের আলমগীর হোসেনের ৮ মাস বয়সী ছেলে সাফায়ান। সোমবার দুপুর ২টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া অন্য শিশুটি গাবতলী উপজেলার শাকিলের ৪ মাস বয়সী ছেলে সাইফান। তাকে গত রোববার দুপুর সাড়ে ১২টায় ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সে মারা যায়।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত মৃত ৮ শিশুর মধ্যে একজনের ল্যাব রিপোর্টে হামের উপস্থিতি (পজিটিভ) পাওয়া গেছে। বাকিদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ চলছে। শিশুদের মধ্যে হঠাৎ হামের উপসর্গের এই প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং টিকাদান কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলম জানান, জেলায় হামের উপসর্গ নিয়ে বগুড়ার দুটি হাসপাতালে ২৪ ঘন্টায় ১৭ শিশুকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে শজিমেক হাসপাতালে ১৫ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৩ শিশু ভর্তি রয়েছে। এরমধ্যে শজিমেক হাসপাতালে ৪১ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৭ জন এবং টিএমএসএস হাসপাতালে ৫ শিশু ভর্তি রয়েছে। ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় ৩৪৯ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে রিলিজড হয়েছে ২৯৬ জন শিশু। মারা গেছে ৮ শিশু।

ল্যাব রিপোর্টে হাম শনাক্ত হয়েছে ৬ জনের। হামের উপসর্গ নিয়ে মৃত আট শিশুর মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১০

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১১

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১২

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৩

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৭

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৮

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X